ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে : রিয়াজুল কবির

নিজস্ব প্রতিবেদক: সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজুল কবির বলেছেন, বিগত সময়ে দেখেছি, যখন উপজেলা নির্বাচনেও মনোনয়ন দিয়েছে একটি গোষ্ঠি সবসময়ই বিরোধিতা করেছে। এসবের মধ্য থেকেই আমাদেরকে ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে।

২১ নভেম্বর (শুক্রবার) মুক্তিযোদ্ধা সংসদ মাঠে আয়োজিত নেছারাবাদ উপজেলার নদীর পূর্ব পাড়ের ৪ টি ইউনিয়ন ও স্বরুপকাঠী পৌর বিএনপির কর্মী সভায় এই কথা বলেন রিয়াজ।

মনোনয়ন নিয়ে তিনি বলেন, তারেক রহমান এই মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন যিনি পেয়েছেন তার বাবা এর আগে ৫ বার মনোনয়ন পেয়েছেন। মনোনয়নের ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজেই বুঝতে হবে, এটা কোন ছেলেখেলা নয়।

এসময় এই বিএনপি নেতা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নের সমালচনা করে বলেন, এটা ইউনিয়ন পরিষদের নির্বাচন নয়। নৌকার টিকেট বিক্রি করে দিয়েছেন, আবার বেশি টাকা দিবেন টিকেট ফেরত দিয়ে দিবে। এরকম নয় এটা।

ধানের শীষকে জয়ী করে আনার প্রত্যয় জানিয়ে রিয়াজ বলেন, এটা তারেক রহমানের নির্দেশ। এই ধানের শীষ যার হাতে দিয়েছেন, তার হাতকে নিরাপদ মনে করেই দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ধানের শীষকে নির্বাচনে জয়ী করে আনবো।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *