নিজস্ব প্রতিবেদন: সারদেশের মত সকাল সাড়ে ১০টার দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে ওঠে নেছারাবাদও। এতে উপজেলা জুড়েও ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকা এই ভূমিকম্পে ঘরবাড়ি দুলে ওঠায় ভয় পেয়ে ঘর থেকে ছুটে বের হয়ে আসে উপজেলাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, গেল ১০ বছরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও নেছারাবাদে এত জোরে কম্পন বহুদিন অনুভূত হয়নি। স্বল্প সময়ের এই কম্পন মানুষের মধ্যে তৈরি করেছে আতঙ্ক ও শঙ্কা।
দেশের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পে এখন পর্যন্ত তিন জন নিহত এবং আহত অর্ধশতাধিক। অনেকে জায়গাতেই বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে । কোথাও ধসে পড়েছে। তবে উপজেলার কোথাও থেকে কোন ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
