৭১-এ স্বপ্ন দেখা সোনার বাংলাদেশ গড়তে চান শামীম সাঈদী

সুটিয়াকাঠী প্রতিনিধি: পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী শামীম সাঈদী দাবি করেছেন, সকল ধর্মের মানুষ মিলে ৭১-এ স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চান। এসময় তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ এ মুসলমানরা যেমন জীবন দিয়েছেন তেমনি হিন্দুরাও জীবন দিয়েছেন।

২১ নভেম্বর (শুক্রবার) সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠের সুধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল হিন্দু ভাই ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে আপনাদের ব্যারিকেডে রাখতে চাই না। মসজিদ যেমন পাহাড়া দিতে হয় না, মন্দিরও পাহাড়া দিতে হবে না। ওপেন থাকবে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিতকেও এসময় তিনি স্মরণ করেন।

জামায়াতের কোন এমপি-মন্ত্রীর কখনও কোন দূর্নীতি ছিল না বলেও মন্তব্য করেন সাঈদীপুত্র। এসময় তিনি বলেন, কেউ যদি ৩/৪ কোটি টাকা খরচ করে তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোন উন্নয়ন করবে না । আপনার ভোট যদি কিনেই নেয়, তাহলে কেন উন্নয়ন করবে। ছাগলের চেয়েও কম দামে ভোট বিক্রি হয়ে যায়।

বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা সরকার যেভাবে আমাদের ভোট দেয়ার সুযোগ দেয়নি, তেমনি অনেকের ভোট কিনেও নিয়েছে। এমনভাবে যদি ভোট হয় তাহলে আবার বেগমপাড়া হবে কানাডায়। এবার হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে।

যারা দাড়িপাল্লার বিজয় আনতে চান, তাদের বসে থাকতে নিষেধ করেছেন তিনি। বলেছেন, পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহ দিতে। শামীম সাঈদী তার বক্তব্যের একদম শেষে বলেন, এবার আমরা দূর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *