নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ‘ইয়োলো জার্নালিজম’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ‘সতর্ক’ করে দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সাংবাদিকতা করার অনুরোধও করেছেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে মতবিনিময় সভায় বলেছেন, আপনারা যারা সাংবাদিকতা করতাছেন, আপনাদের মাঝেও অনেকে অনলাইনে ইয়োলো জার্নালিজম করেন। এগুলো আপনাদেরই কন্ট্রোল করতে হবে।
এসময় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গে বলেন, ইতোমধ্যে আমাদের ভান্ডারিয়াতে ‘ইয়োলো জার্নালিজম’ প্রতিরোধে আমার সেক্রেটারি সাহেব তিনটি মামলা করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের ‘ভয়’ দেখিয়ে বলেন, যারা অনলাইনে ‘উল্টাপাল্টা’ প্রচার করেন, তাদের ব্যাপারে যথাযথ ‘ব্যবস্থা’ নেয়া হচ্ছে। আপনাদের সাথে যারা আছে, তাদেরকে বলবেন, পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে।
তিনি সাংবাদিকদের গঠনমুলক সংবাদ প্রচারের সাংবাদিকদের উদ্দেশ্য আহবান জানিয়ে আরো বলেন,আপনারা যেসব প্রশ্ন করেন, সেগুলো পেশাদারিত্বের মধ্যে রাখতে হবে। ‘কেন হচ্ছে না’ ধরনের প্রশ্ন অনেক সময় আউট অব দ্য ট্র্যাক হয়ে যায় এবং কাউকে বিব্রত করতে পারে। আমি চাই আপনাদের কাছ থেকে গঠনমূলক সংবাদ।
মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মো.আলমগীর হোসেন, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, সাধারন সম্পাদক মো.মাইনুল হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক কাজী আনিসুজ্জামান, সাবেক যুগ্ন-আহবায়ক ওয়াহিদুজ্জামান মানিক প্রমুখ।
