স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা স্মৃতিস্তম্ভে (পৌরসভা সংলগ্ন) শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদ। বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম হয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে নেছারাবাদ উপজেলায় তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এদিকে বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলও পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *