ভূমি সহকারী কর্মকর্তার কন্যার মৃত্যুতে শোক

স্বরূপবার্তা ডেস্ক: পৌর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জনাব বরুন কুমার কর এর বড় মেয়ে অদ্য শনিবার ভোর আনুমানিক সকাল ৪টা ৩০ মিনিটে পরলোকগমন করেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুর খবরে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। শোকাহত পরিবারের সদস্যরা প্রিয়জন হারিয়ে গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন।

এদিকে তার মৃত্যুতে স্বরূপকাঠী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এই অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। মহান সৃষ্টিকর্তা যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *