হাদীর রুহের মাগফিরাত কামনা করে জামায়াতের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে উপজেলা জামায়াতের আয়োজনে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) উপজেলা জামায়াত কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মো নিজাম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো শরিফ ফরাজি, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মো ইমরান হোসাইন, এডভোকেট হাফেজ মো ইয়াকুব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি মো গোলাম আযম আছলাম, সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো জহিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মো আব্দুর রশিদ এবং উপজেলা আমীর জনাব মো আবুল কালাম আজাদ।

দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত শরীফ ওসমান হাদীর অবদান এবং সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। জামায়াতের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তি ও ঐক্যের আহ্বান জানান।

দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *