বালিহারীতে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল

সুটিয়াকাটি ইউনিয়নের বালিহারী গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক হোসেন হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিহারী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ পারভেজ, সহ-সভাপতি মো. নুরুল হুদা হাওলাদার, মো. আব্দুল হালিম, মো. আ. সালাম, আরিফুল ইসলাম সোহাগ, আ. মন্নান মিয়া, জায়েদ বিন ওয়ালিদ, ফাইজুল হক, সোহেলসহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার মুসল্লিরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *