খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেছারাবাদ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) নেছারাবাদে বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

এ সময় নেছারাবাদ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া ও মিলাদ মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *