বলদিয়া প্রতিনিধি: বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি ) বাদ আসর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের চৌদ্দরশি বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে বাদ মাগরিব ডুবি বাজারস্থ বিএনপি কার্যালয়েও একই কর্মসূচি পালন করা হয়।
চৌদ্দরশি বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, পরকালের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম নেত্রীর রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার আপসহীন ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
