ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ডিইএব পিরোজপুর জেলা নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ২১ সদস্য বিশিষ্ট জেলা নির্বাচনী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে নিজ নিজ সংসদীয় আসনে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে প্রচারণায় সম্পৃক্ত করতেই এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং প্রকৌশলী মোঃ মেহেদী হাসানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির দায়িত্ব সম্পর্কে জানানো হয়, তারা বিএনপির মনোনীত প্রার্থী ও পিরোজপুর জেলার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংসদীয় আসনভিত্তিক উপ-কমিটি গঠনের ক্ষমতাও আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রদান করা হয়েছে।

ডিইএব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমন্বয় কমিটির মাধ্যমে প্রকৌশলীদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ডিইএব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় সংগঠনের নেতারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *