পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

পিরোজপুর পৌর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি প্রতারণার কৌশল ব্যবহার করে এক মহিলার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, ঘটনার সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা তাকে বিভ্রান্ত করে এবং ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের কথা বলে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন হাতিয়ে নেয়। পরে প্রতারকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, হঠাৎ এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রতারণা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ ও স্থানীয়রা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *