গণঅধিকার পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি রফিকুল, সম্পাদক মিলন

গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে আক্তার হোসেন মিলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ফিরোজ।

শনিবার (৪ জুলাই) রাতে গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান খান রাসেল, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ও দপ্তর সম্পাদক মাহমুদ হাসান মুন্নার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাসুদ রানা, নুর আমিন তালুকদার ও আবুল হোসেন। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হাসিব বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল ও লিটন বাহাদুর। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন, মো. লিটন, অহিদ মোল্লা ও সালেক হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক রমজান ইসলাম হৃদয়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ ও মাহবুব, অর্থ সম্পাদক মো. নাসির, প্রচার সম্পাদক সাগর খান, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মোসা. সাহিদা, ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুল গাজী এবং কার্যকরী সদস্য হিসেবে জহিরুল ইসলাম, সুমন, শরিফ, আজমল, জাকারিয়া ও হারুন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বলেন, “দলীয় আদর্শকে ধারণ করে নেছারাবাদ উপজেলার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিলন বলেন, “দলকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করব। নেছারাবাদে গণঅধিকার পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *