নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগামীকাল ৩০ নভেম্বর ছারছীনা দরবারের মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্ধারিত আগমন বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বরূপকাঠি পৌর বিএনপি।
দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব ইতোমধ্যে ঢাকায় চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতা এবং চিকিৎসকদের পরামর্শকে কেন্দ্র করেই তাঁর ছারছীনা সফর স্থগিত করা হয়েছে।
স্বরূপকাঠি পৌর বিএনপি জানিয়েছে, চেয়ারপারসনের স্বাস্থ্যই এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই তাঁর সুস্থতা কামনাই সবার অগ্রাধিকার।
