জামায়াতের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। এ সময় দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। র‍্যালিটি নেছারাবাদ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়া বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *