জেলা যুবদল নেতা মিলনের স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. অলিউল ইসলাম মিলনের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে সে আবারও তাদের স্ব-পদে বহাল হলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক প্রেরিত বার্তায় জানানো হয়, সংগঠনের স্বার্থ, সাংগঠনিক শৃঙ্খলা ও ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৯ জুন ২০২৫ তারিখে আরোপিত স্থগিতাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তা প্রত্যাহারের ঘোষণা দেয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করে কার্যকর করেছেন।

সংগঠনের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং অলিউল ইসলাম মিলনের স্থগিতাদেশ পুনর্বহাল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *