চুরির পর প্রতারণার শিকার প্রত্যয় জুয়েলার্স

নিজস্ব প্রতিবেদক: মিয়ারহাট বন্দরের বিকাশ প্রতারণার মাধ্যমে প্রত্যয় জুয়েলার্স এর স্বত্বাধিকারীর কাছ থেকে ৩০,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ বিকাশ লেনদেন সংক্রান্ত জরুরি প্রয়োজন দেখিয়ে প্রতারক চক্র দোকানের মালিককে ভুল তথ্য দিয়ে টাকা ট্রান্সফার করিয়ে নেয় বলে জানা গেছে। ঘটনায় দোকান মালিক বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এর মাত্র কয়েকদিন আগে একই দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক প্রদীপ বিশ্বাস তখন জানান, রাতের কোনো একসময় দোকানের চালা কেটে ভেতরে ঢুকে প্রায় ১০ ভরি রুপা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে সেসময় অন্য কোণ মূল্যবান জিনিসপত্র নেয়নি চোর।

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে চুরি ও প্রতারণার দুটি ঘটনায় আতঙ্কে রয়েছেন দোকান মালিক। স্থানীয় ব্যবসায়ী মহল ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *