বলদিয়া প্রতিনিধি: বলদিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও জোটভুক্ত সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করে তুলতে পর্যায়ে সাংগঠনিক কাজ জোরদার করা জরুরি। তারা স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করা এখন প্রধান লক্ষ্য। এজন্য সকলকে শৃঙ্খলা, সততা ও নীতিনিষ্ঠ রাজনীতির ভিত্তিতে মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
