পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী এই তিন পদে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে।

সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে অবস্থান নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাদের দাবি, একটি স্বচ্ছ ও কার্যকর নিয়োগবিধি ছাড়া কাজের জবাবদিহি ও প্রণোদনা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

বক্তারা আরও জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় পর্যায়ে কর্মসূচি চলায় পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *