ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার যুবদল নেতা মোঃ মারুফ তালুকদার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) তিনি এক লিখিত বক্তব্যে জানান, গত ২৩ এপ্রিল থেকে অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী তার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এসব পোস্টের মাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন অপরাধমূলক অভিযোগ তুলে ধরা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

মারুফ তালুকদার অভিযোগ করেন, “দৈনিক প্রচার”, “XoHan Khalifa” এবং “নেছারাবাদ টাইমস” নামক তিনটি ফেসবুক আইডি ব্যবহার করে তার ছবি দিয়ে ভুয়া পোস্ট করা হচ্ছে। এসব পোস্টের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তিনি নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৯৯৭)।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। একইসঙ্গে তিনি সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমি একজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি। আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার শুধু আমাকে নয়, আমার পরিবার ও অনুসারীদেরও বিব্রত করছে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *