বলদিয়া ইউপি নির্বাচনে তুমুল আলোচনায় সাংবাদিক সাইফুল ইসলাম

ক্ষমতার দম্ভ ও তথাকথিত ‘হেভিওয়েট’ তকমার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনকে পুঁজি করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাংবাদিক সাইফুল ইসলামকে দেখতে চায় ইউনিয়নের সাধারণ জনগণ ও মেহনতি মানুষ। দীর্ঘদিনের সততা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক সাইফুল ইসলাম বলদিয়া ইউনিয়নের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’ টিমের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। সংগঠনের পুরো টিমকে সাথে নিয়ে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকায় এ পর্যন্ত প্রায় ৭১টি পুল, ব্রিজ ও রাস্তা নির্মাণ করেছেন তারা। অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থার এই আমূল পরিবর্তন স্থানীয় সাধারণ মানুষের চলাচল ও জীবনযাত্রার মান উন্নয়নে এক যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এসব ব্যতিক্রমী উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের কারণে সংগঠনটি যেমন সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, তেমনি এর অন্যতম কর্ণধার সাইফুল ইসলামও রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত, গ্রহণযোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সমাজসেবার পাশাপাশি সাইফুল ইসলাম বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, গভীর জনসম্পৃক্ততা এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় একজন দক্ষ সংগঠক ও জননেতা হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে।

স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের অভিমত, দলীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করার মানসিকতা, সততা ও অনন্য নেতৃত্বগুণের কারণে সাংবাদিক সাইফুল ইসলাম ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। দল-মত নির্বিশেষে অনেকেই মনে করেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতীক হয়ে তিনি বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার এক নতুন দিগন্ত উন্মোচন হবে।

এলাকার মেহনতি মানুষের মুখে মুখে এখন একটাই স্লোগান, “জনতার আস্থা, উন্নয়নের ভরসা- চেয়ারম্যান হিসেবে সাইফুল ইসলামই বলদিয়ার প্রত্যাশা।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *