নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি কখনো ইসলামের নাম ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করেনা। বিএনপি অন্তরে ইসলামকে ধারণ করে জনগণের সমর্থন নিয়ে আগামীর রাষ্ট্র ক্ষমতায় বসবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের আদর্শ বয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুদ্ধের স্বপক্ষের শক্তি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বিএনপিকে ভোটাধিকার প্রয়োগ করে জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, নেছারাবাদের মানুষ শান্তিপ্রিয় এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করেন। এবার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। বিএনপি কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনা নিয়ে ছিনিমিনি খেলে না।
আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আগামীতে দেশ যদি দারিদ্র ও ক্ষুধা মুক্ত রাখতে চান তাহলে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরিত তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতা আনতে হবে। কারণ বিএনপির হাতে দেশ নিরাপদ।
মাস্টার আব্দুর রহিমের সভাপতিত্বে ও আজাহারুল ইসলাম টুটুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আল-বেরুনী সৈকত, স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, বিএনপি নেতা অমর রায় ভুট্টো সহ অন্যান্য নেতাকর্মীরা।
