মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

মঠবাড়িয়া প্রতিনিধি: মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা নির্বাচন অফিস ভবনের পেছন দিক থেকে পেট্রোল ঢেলে লাঠির সহায়তায় আগুন জ্বালানোর চেষ্টা করে। তবে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা বাসুদেব সরকার জানান, অগ্নিসংযোগের চেষ্টা হলেও অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নথির ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার পর অফিস এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *