নিজস্ব প্রতিবেদক: উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবারে আগামী ২৯, ৩০ ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৩৫তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে ঢাকা থেকে ছারছীনা শরীফমুখী রিজার্ভ লঞ্চ এমভি বন্ধন-৫ যাত্রা করছে আজ শুক্রবার (২৮ নভেম্বর)। লঞ্চটি সন্ধ্যায় ঢাকা সদরঘাটের ছিন্নমূল ইয়াতিমখানা মসজিদ সংলগ্ন ঘাট থেকে ছেড়ে যাবে। পথে মুন্সিগঞ্জ, মোক্তারপুর ও চাঁদপুর হয়ে এটি ছারছীনা শরীফে পৌঁছবে।
এ তথ্য ফেসবুকে জানিয়েছেন সুন্নাহ মিডিয়ার মির্জা এম সাইফুল ইসলাম ।
মাহফিল উপলক্ষে দরবার শরীফের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাপনা, আবাসন, হাজিরদের সেবা, খাস ফরিক দল, মাঠ ব্যবস্থাপনা ও বিভিন্ন উপকমিটির কাজ কয়েকদিন ধরে চলেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন , উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে পুরো আয়োজন তদারকি করছে, যাতে আগত মুরিদ-মুহিব্বীন ও দর্শনার্থীরা নির্বিঘ্নে অংশ নিতে পারেন।
মাহফিলে অংশ নিতে আগ্রহীদের সুবিধায় এই বিশেষ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। যাত্রা ও বুকিং সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: ০১৬৭১৪৫৫৯৩৬, ০১৮৪২৬০৫০১২, ০১৮৮৬০৭০২১৭।
