মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বুলেটিন পত্রিকা ও সাউথ বাংলা নিউজের সাংবাদিক আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি অটো রিকশা সাংবাদিক আনোয়ার হোসেনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায় এবং তিনি সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় তার হাতে, পায়ে ও কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং প্রাথমিকভাবে কব্জিতে ফাটল দেখা দিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *