সমুদয়কাঠি প্রতিনিধি: সেহাংগল খান বাড়ির আব্দুর রহিম খান (জাকির খান ও মরহুম মন্নান খানের ছোট ভাই) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর আনুমানিক সকাল ৫টার দিকে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
