সিনিয়র সহকারী সচিব (ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন রায়হান মাহামুদ। এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও নেছারাবাদ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “সিনিয়র সহকারী সচিব পদে (ষষ্ঠ গ্রেড) পদোন্নতি পেলাম। সবার কাছে দোয়া প্রার্থী।”
রায়হান মাহামুদ এর আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তার সততা, কর্মনিষ্ঠা ও সেবামূলক মনোভাব স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।
স্থানীয়রা জানান, তিনি দায়িত্বে থাকাকালীন ভূমি সেবা সহজীকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আন্তরিকতা ও জনবান্ধব কার্যক্রম নেছারাবাদের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার এই পদোন্নতিতে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
