সুটিয়াকাঠীতে ৮৪তম ঈছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

সুটিয়াকাঠী প্রতিনিধি: সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী হালদার বাড়ী বাইতুননাজাত জামে মসজিদ, ঈদগাহ ময়দান ও নেছারিয়া নূরানী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ৮৪তম বার্ষিক ঈছালে সওয়াব ওয়াজ মাহফিল। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া মাহফিলে ধর্মীয় আবহে পুরো এলাকা পরিণত হয় আধ্যাত্মিক পরিবেশের।

মাহফিলের প্রধান বক্তা ছিলেন ছারছিনা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। তাঁর হৃদয়স্পর্শী বয়ানে তিনি ইসলামি আদর্শের আলোকে পবিত্র জীবনযাপন, দুনিয়া-আখেরাতের কল্যাণ, মানবসেবা এবং নবী-রাসূলদের পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্যে গভীর মর্মস্পর্শী আধ্যাত্মিকতা ফুটে ওঠে, যা মনোযোগ দিয়ে শোনেন দূর-দূরান্ত থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি মাহফিলে অংশ নেন।

মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং উপস্থিত সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয়রা জানান, সুটিয়াকাঠীর এই ঐতিহ্যবাহী মাহফিল প্রতিবছরই ধর্মীয় ও সামাজিকভাবে বড় একটি মিলনমেলা হিসেবে মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *