বলদিয়া প্রতিনিধি: শহীদ জিয়া পরিষদ বলদিয়া ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ২০২৫ তারিখে শহীদ জিয়া পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের ইসলাম আপন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অনুমোদন প্রদান করা হয়।
কমিটি অনুমোদনপত্রে বলা হয়, নতুন কমিটি ইউনিয়ন পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন ও পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং মাঠ পর্যায়ে দলের কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে। নতুন নেতৃত্বকে সংগঠনের প্রতি নিষ্ঠা, ঐক্য ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
