নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদের শিক্ষায় নতুন অধ্যায় যুক্ত হলো আইডিয়াল ইনস্টিটিউট এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত এই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এবং সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। বক্তারা নেছারাবাদের সামগ্রিক শিক্ষা উন্নয়নে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে নানা উদ্যোগ নিলেও উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষার ঘাটতি দূর করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই লক্ষ্য থেকেই আইডিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *