উপজেলা পরিষদের সামনে শিক্ষক-অভিভাবক ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও সহকারী শিক্ষকদের আন্দোলন ঘিরে বৃহস্পতিবার সকালে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সকালে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে সহকারী শিক্ষকদের আন্দোলন শুরুর আগেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চলমান শাটডাউন কর্মসূচির কারণে কয়েক দিন ধরেই সহকারী শিক্ষকরা পরীক্ষা বর্জন করে আন্দোলনে আছেন। ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও শিক্ষকদের অনুপস্থিতিতে প্রধান শিক্ষকরা একাই দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একযোগে উপজেলা চত্বরে জড়ো হলে কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। এ পরিস্থিতিতেই শিক্ষক আদনান হোসেন ও অভিভাবক রুহুল আমীনের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তির সৃষ্টি হয়।

শিক্ষক আদনান হোসেন অভিযোগ করে বলেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু কিছু ব্যক্তি আন্দোলনকারীদের হুমকি দিচ্ছিলেন। তিনি জানান, এ সময় রুহুল আমীন এসে গালিগালাজ করলে প্রতিবাদ করলে হামলা চালায়।

অন্যদিকে অভিভাবক রুহুল আমীন দাবি করেন, পরীক্ষার সময় শিক্ষকরা বিদ্যালয় ফেলে আন্দোলনে আসায় তারা ক্ষুব্ধ হন। বিষয়টি জানতে চাইতেই শিক্ষক আদনান হোসেন তাঁর ওপর চড়াও হন।

এ ঘটনায় শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে উত্তেজনা আরও বাড়লেও উপস্থিত শিক্ষক-অভিভাবকদের হস্তক্ষেপে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *