আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: জগৎপট্টি বন্দরের গোশতপট্টিতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে আগুনে তিনটী দোকান পুড়ে যায়। এখানে ডেকোরেটরের দোকানটিতে প্রায় ২০ লাখ টাকারও বেশি মালামাল ছিল বলে ক্ষতিগ্রস্ত মালিক জানিয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনার পরদিন শুক্রবার (২৯ নভেম্বর) ক্ষতিগ্রস্তদের অবস্থান পরিদর্শন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্তরা বলেন, আগুনে তাদের সবকিছু পুড়ে গেলেও প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা তাঁদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জামায়াতের আমির আবুল কালাম আজাদ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এমন দুর্যোগে মানবিক সহায়তা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *