বরিশাল সমাবেশে শামীম সাঈদীর শক্ত উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করেছেন পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শামীম সাঈদী। সমাবেশে তিনি কর্মী-সমর্থকদের শক্ত উপস্থিতির জানান দেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও বক্তব্য রাখেন। তিনি বলেন, একবারের জন্য ইসলামপন্থিদের সংসদে পাঠান দেশে অনিয়ম ও দুর্নীতি থাকবে না। তিনি আরও জানান, চাঁদাবাজ ও দুঃশাসনের জায়গা বাংলাদেশে আর থাকবে না। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল রাজনৈতিক পরিবর্তন ও সুশাসনের বার্তা।

শামীম সাঈদীর উপস্থিতি সমাবেশে বিশেষ গুরুত্ব পেয়েছে। আসন্ন নির্বাচনে পিরোজপুর-২-এ তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে এলাকায় আলোচনা জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *