নিজস্ব প্রতিবেদক: আলকিরহাটে মিলনের চায়ের দোকানে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাদী হয়ে হয়ে দোকানের মালিক মিলন থানায় ৮ জনের বিরুদ্ধে আজ সোমবার (৮ ডিসেম্বর) একটি অভিযোগ দায়র করে।
অভিযোগে মিলন দাবি করেন, তার বাবাদীর্ঘ সময় ধরে বৈধভাবে দোকান পরিচালনা করতেন। বাবার মৃত্যুর পরিত্যক্ত অবস্থায় থাকা দোকানটি দুই ভাই মিলে আবার চালু করলে একটা গ্রুপ তাদের কাছে নিয়মিত চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে , ফজরের পর তার দোকানে হামলা চালায়।
এসময় দোকানে থাকা মালপত্র ভাংচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগে উল্লেখ করেন মিলন। মিলনকেও মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তিনি তার জীবন নিয়ে শঙ্কিত বলেও উল্লেখ করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
