নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদে নবনির্মিত আইডিয়াল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার স্বরূপকাঠী প্রতিনিধি গোলাম মোস্তফা।
এসময় তিনি বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইউএনও মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, তা নেছারাবাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। এই প্রতিষ্ঠান এলাকার শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোলাম মোস্তফা আরও জানান, এই উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম একা নন এতে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করেছেন, তা প্রশংসনীয়। তিনি প্রতিষ্ঠানটির নির্মাণ ও কার্যক্রমে যেসব ব্যক্তি অবদান রেখেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, আইডিয়াল ইনস্টিটিউট নেছারাবাদের শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং আগামী দিনে মানসম্মত শিক্ষার নতুন দিগন্ত সৃষ্টি করবে।
