উরিবুনিয়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামে গাঁজার গাছসহ আমিনুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেছারাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উরিবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আমিনুল ইসলামের বসতবাড়ির কাছ থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার যুবক উরিবুনিয়া গ্রামের বাসিন্দা।

নেছারাবাদ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছ জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *