জলাবাড়িতে জামায়াতের ব্যানার ছেড়ার অভিযোগ

জলাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রাতের অন্ধকারে শামীম সাঈদীর একটি নির্বাচনী ব্যানার ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় কে বা কাহারা এই ঘটনা ঘটায়। ব্যানারটি ছিঁড়ে নিয়ে যাওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এর আগেও নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, শামীম সাঈদীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও পাওয়া গেছে। নেছারাবাদ উপজেলার কৌরিখাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দুইটি নির্বাচনী ব্যানার ছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যানার দুটি রাস্তা থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতরে ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এসব ব্যানার ছিঁড়ে ফেলে।

জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা নির্বাচনকালীন এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *