গুয়ারেখা ইউনিয়নের দেবিদাসকাঠী গ্রামের ছাত্র বাঁধন মণ্ডল রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি স্থানীয় এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডলের ছেলে।
বাঁধন মণ্ডল ২০২৩ সালে এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। পরে তিনি ২০২৫ সালে নটরডেম কলেজ থেকে সুনামের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। ধারাবাহিক মেধা ও অধ্যবসায়ের ফলেই তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাঁধন মণ্ডল বলেন, তিনি ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়াকে তিনি গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে তার বাবা ও এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডল বলেন, ছোটবেলা থেকেই বাঁধন পড়াশোনায় মনোযোগী ও মেধাবী। পরিবারের পক্ষ থেকে তাকে নিয়মিত উৎসাহ দেওয়া হয়েছে এবং সে সেই প্রত্যাশা পূরণ করেছে।
দেবিদাসকাঠী গ্রামে বাঁধন মণ্ডলের এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তার এই অর্জন ভবিষ্যতে গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রেরণা জোগাবে।
