guarekha

নেছারাবাদের ইএসপি ইনস্টিটিউশনের ‘ছাগল কাণ্ডে’ ভুল বোঝাবুঝির অবসান

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ইএসপি ইনস্টিটিউশন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ছাগল ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকেদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। […]

নেছারাবাদের ইএসপি ইনস্টিটিউশনের ‘ছাগল কাণ্ডে’ ভুল বোঝাবুঝির অবসান Read More »

নেছারাবাদের গুয়ারেখা ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মৃদুল মন্ডল

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেছারাবাদ উপজেলা শাখার সদস্য সচিব ও গুয়ারেখা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃদুল মন্ডল। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় মৃদুল মন্ডল দীর্ঘদিন ধরে গুয়ারেখা ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে

নেছারাবাদের গুয়ারেখা ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মৃদুল মন্ডল Read More »

নেছারাবাদে সপ্তম শ্রেণীর কিশোরী অন্তঃসত্ত্বা: ধর্ষণের অভিযোগ নিজ বাবার বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া চৌদ্দ বছর বয়সী এক স্কুলছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই কিশোরী উপজেলার এগারোগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে প্রতিবেশী রেবেকা সুলতানাসহ স্থানীয়রা কৌশলে মেয়েটিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আলট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নিশ্চিত

নেছারাবাদে সপ্তম শ্রেণীর কিশোরী অন্তঃসত্ত্বা: ধর্ষণের অভিযোগ নিজ বাবার বিরুদ্ধে Read More »

নেছারাবাদে শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের সুযোগ হারাল মেধাবী শিক্ষার্থী

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতার জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ হারানোকে কেন্দ্র করে এক মেধাবী শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার ৭০ নং পাটিকেলবাড়ী বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাঈমুন নাহার অথৈ জাতীয়

নেছারাবাদে শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের সুযোগ হারাল মেধাবী শিক্ষার্থী Read More »

পহেলা বৈশাখে পাটিকেলবাড়ীতে ঐতিহ্যবাহী মেলা ও ঘোড়দৌড়ের আয়োজন

বাংলা নববর্ষকে ঘিরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পিরোজপুরের পাটিকেলবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। নীল পূজা ও পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বিকাল ৩টা থেকে গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ী (এগারো গ্রাম স্কুলের পিছনের মাঠে) সর্বজনীন হরিবাসর প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে

পহেলা বৈশাখে পাটিকেলবাড়ীতে ঐতিহ্যবাহী মেলা ও ঘোড়দৌড়ের আয়োজন Read More »

মৎস্যজীবী দল নেতা সাইদুল ইসলাম টুলুর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেছারাবাদ উপজেলার ৭নং গুয়ারেখা ইউনিয়নের কৃতিসন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম টুলু দেশবাসীসহ এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে

মৎস্যজীবী দল নেতা সাইদুল ইসলাম টুলুর ঈদ শুভেচ্ছা Read More »

ভরতকাঠী–শ্রীরামকাঠী খেয়া ঘাট উন্মুক্ত ইজারার দাবি এলাকাবাসীর

পিরোজপুর জেলা পরিষদ চলতি বছরেও ভরতকাঠী থেকে শ্রীরামকাঠী খেয়া ঘাট ইজারার আওতায় না আনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ঘাটটি ইজারা প্রদান না করায় এর ব্যবস্থাপনা, নিরাপত্তা ও রাজস্ব আদায় নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, ভরতকাঠী ও শ্রীরামকাঠী এলাকার হাজারো মানুষ

ভরতকাঠী–শ্রীরামকাঠী খেয়া ঘাট উন্মুক্ত ইজারার দাবি এলাকাবাসীর Read More »

রংপুর মেডিকেলে চান্স পেল দেবিদাসকাঠী গ্রামের বাঁধন মণ্ডল

গুয়ারেখা ইউনিয়নের দেবিদাসকাঠী গ্রামের ছাত্র বাঁধন মণ্ডল রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি স্থানীয় এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডলের ছেলে। বাঁধন মণ্ডল ২০২৩ সালে এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। পরে তিনি ২০২৫ সালে নটরডেম কলেজ থেকে সুনামের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। ধারাবাহিক মেধা

রংপুর মেডিকেলে চান্স পেল দেবিদাসকাঠী গ্রামের বাঁধন মণ্ডল Read More »

গাজিয়া গ্রামে নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি

গুয়ারেখা প্রতিনিধি: গুয়ারেখা ইউনিয়নে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে এক নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত সহায়তা চেয়েছেন। অভিযোগকারী সুমা রানী মন্ডল (৪৬) গাজিয়া গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, একই বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয়

গাজিয়া গ্রামে নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি Read More »

গুয়ারেখায় আবারও ইয়াবাসহ সাকিল সিকদার গ্রেফতার

গুয়ারেখা প্রতিনিধি: গুয়ারেখা এলাকায় চার মাসের ব্যবধানে আবারও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে মাদককারবারি সাকিল সিকদার ও তার সহযোগী সজিব সিকদার। মঙ্গলবার রাতে সাকিলের বাসার সামনে থাকা মুরগির ফার্মে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পিরোজপুর ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে

গুয়ারেখায় আবারও ইয়াবাসহ সাকিল সিকদার গ্রেফতার Read More »