পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেছারাবাদ উপজেলার ৭নং গুয়ারেখা ইউনিয়নের কৃতিসন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম টুলু দেশবাসীসহ এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের এই পবিত্রতা ও ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি।
