পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেছারাবাদ উপজেলা শাখার সদস্য সচিব ও গুয়ারেখা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃদুল মন্ডল।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় মৃদুল মন্ডল দীর্ঘদিন ধরে গুয়ারেখা ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মৃদুল মন্ডল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে স্থানীয়দের একটি অংশ তাকে সমর্থন করার আগ্রহ প্রকাশ করেছেন।
গুয়ারেখা ইউনিয়নের একাধিক বাসিন্দা বলেন, ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। মৃদুল মন্ডল প্রার্থী হলে তার কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে ভোটাররা সিদ্ধান্ত নেবেন।
চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহের বিষয়ে মৃদুল মন্ডল বলেন, “গুয়ারেখা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। আমি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “গুয়ারেখা ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। জনগণ চাইলে এবং দলীয় সিদ্ধান্ত অনুকূলে থাকলে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে।”
তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা এবং দলীয় সিদ্ধান্তের পর প্রার্থিতা ও নির্বাচনী কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
