নেছারাবাদে বেকারিসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

পণ্যের মূল্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় একটি বেকারিসহনেছারাবাদে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেছারাবাদ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে উপজেলার কৌড়িখাড়া বিসিক শিল্পনগরী ও ইন্দুরহাট বন্দরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় অনিয়মের দায়ে দেশ বেকারিকে ৬ হাজার টাকা, ভাই ভাই কনফেকশনারিকে ২ হাজার টাকা এবং ঢাকা কনফেকশনারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *