পুলিশ-জনগণ সহযোগিতা জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেছারাবাদ পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। সঠিক তথ্য দিয়ে পুলিশের সহযোগিতা করলে যে কেউ সঠিক ও দ্রুত সেবা পেতে পারেন। তারা আরও জানান, সমাজ থেকে মাদক, ইভটিজিং এবং অন্য যেকোনো সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা পুলিশ-জনগণ অংশীদারত্ব আরও শক্তিশালী করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *