সারেংকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপোষহীন ভূমিকা রেখে চলেছেন। তারা তার সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও প্রার্থনা করেন।
