কামারকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকলী রানী মিস্ত্রীকে পুনর্বহালের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কয়েক বছর আগে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্র সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং হিজাব ও বোরকা নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে ওই শিক্ষিকার বিরুদ্ধে। ওই ঘটনার পর তীব্র আন্দোলনের মুখে তাকে সাময়িক ও পরে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

সম্প্রতি তাকে স্বপদে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকায় নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এমন সিদ্ধান্ত বিদ্যালয়ের শান্ত পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা কাকলী রানী মিস্ত্রীর পুনর্বহাল বাতিল করে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
