আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুরের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরূপকাঠী পৌর যুবদলের নেতা মো. সুলাইমান মুন্না।
সাক্ষাৎকালে মো. সুলাইমান মুন্না ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবদলসহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদল নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রে সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই নির্বাচনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় যুবদল ও বিএনপির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই দলীয় সাংগঠনিক তৎপরতা ও সমন্বয় জোরদার হচ্ছে, যা পিরোজপুর–২ আসনের নির্বাচনী মাঠকে আরও সক্রিয় করে তুলছে।
