কবি পলাশ কুমার বড়ালের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: প্রেম, বিরহ ও জীবনের বাস্তবতা উপজীব্য করে কবি পলাশ কুমার বড়াল রচিত কাব্যগ্রন্থ “নিহত নিঃশ্বাস”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবির কবিতার মূল প্রতিপাদ্য, ‘দেশ বদলায়, জাতি বদলায়, জীবন বদলায়’। এই বাস্তবতাকে সামনে রেখে কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, ‘নিহত নিঃশ্বাস’ কেবল একটি কবিতার বই নয় বরং সময়, সমাজ ও মানুষের অন্তর্গত পরিবর্তনের এক জীবন্ত দলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব প্রফুল্ল কুমার জয়ধর, সাবেক অধ্যক্ষ, কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ, মু. আলামীন বাকলাই, সাধারণ সম্পাদক, কবিতা চক্র, ঝালকাঠি, সাংবাদিক সুমন বেপারী, কবি ও বাচিক শিল্পী মাসুম আহমেদ রানা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়, কবি অপূর্ব গৌতম, প্রগতি লেখক সংঘ, বরিশাল; দীনেশ চন্দ্র মণ্ডল, কবি, শিক্ষক ও সংগঠক, প্রাণ কৃষ্ণ বিশ্বাস, কবি, প্রকাশক ও সংগঠক, পিরোজপুর, ধীরেন হালদার, সভাপতি, অরণী পাঠাগার, জিল্লুর রহমান জিলু, কবি, ইজাজ আহমেদ রিপন, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক এবং কবি জয়শ্রী বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা কবি পলাশ কুমার বড়ালের কবিতার ভাষা, ভাব ও সমাজবাস্তবতার গভীরতা নিয়ে আলোচনা করেন এবং তাঁর সাহিত্যচর্চার সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহিমা আক্তার, শিক্ষক, স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাহিত্যপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *