কিষাণী সমাবেশে কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আটঘরে ‘সারাবাংলা কৃষক সোসাইটি’র উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে কিষাণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি ও কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক।

আন্দাকুল-জিন্দাকাঠি মিশ্র ফল ও সবজি উৎপাদক সমবায় সমিতির সভাপতি বর্ণালী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সভানেত্রী রিতা ব্রহ্মসহ আরও অনেকে। সমাবেশে মোট ২২০ নারী অংশ নেন।

সারাবাংলা কৃষক সোসাইটির ১৩৫টি উৎপাদী সংগঠনের অংশগ্রহণে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে নানা কর্মসূচি চলছে। ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে আলোচনা ও মানববন্ধনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে।

প্রধান অতিথি শেখ হাবিবুর রহমান বলেন, কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লে নারীর ক্ষমতায়ন আরও গতিশীল হবে। আধুনিক কৃষি পদ্ধতি ও পরিকল্পিত উৎপাদন এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কর্মসূচিকে স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের সচেতনতা, অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের ইতিবাচক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *