atghar-kuriana

নেছারাবাদে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ঘরের পাশে মিলল লাশ

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিনের মাথায় নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারmm করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মো. শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নির্মল হালদার ওজা উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। […]

নেছারাবাদে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ঘরের পাশে মিলল লাশ Read More »

শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

আজিজুল ইসলাম, চিফ রিপোর্টার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠি গ্রামে প্রায় শতবর্ষী একটি চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০টি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি ওই পথের ওপর টয়লেট নির্মাণ করায় সাধারণ মানুষের

শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ Read More »

নেছারাবাদে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় মাহমুদকাঠী বাজারে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত

নেছারাবাদে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ Read More »

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিলেন ওসি মেহেদী হাসান

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাহমুদকাঠী বাজার এলাকায় এক সচেতনতামূলক পথসভায় তিনি এ ঘোষণা দেন। পথসভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওসি মেহেদী হাসান বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই মাদক

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিলেন ওসি মেহেদী হাসান Read More »

নেছারাবাদে অবৈধভাবে মজুত ৪০১৮ লিটার জ্বালানি তেল জব্দ

নেছারাবাদে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বাদশা তালুকদার নান্টুর গোডাউন থেকে ৪ হাজার ১৮লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত

নেছারাবাদে অবৈধভাবে মজুত ৪০১৮ লিটার জ্বালানি তেল জব্দ Read More »

নেছারাবাদে জ্বালানি তেল ও সড়ক আইনের অভিযানে ৬ জনের জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। অভিযানকালে এক ব্যক্তিকে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে

নেছারাবাদে জ্বালানি তেল ও সড়ক আইনের অভিযানে ৬ জনের জরিমানা Read More »

নেছারাবাদে পেট্রোলের দামে আগুন, নজরদারির অভাবে বাড়ছে অনিয়ম

পিরোজপুরের নেছারাবাদে পেট্রোলের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার পেট্রোলের দোকানে প্রতি লিটার ১৫০ থেকে ১৭০ টাকা দামে পেট্রোল বিক্রি হচ্ছে, যা স্থানীয়দের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও, নেছারাবাদে এর চিত্র পুরোপুরি ভিন্ন। দোকানিরা নিজেদের খেয়াল-খুশি মত দাম বৃদ্ধি করে পেট্রোল বিক্রি করছেন। জানাগেছে, নেছারাবাদে কোনও

নেছারাবাদে পেট্রোলের দামে আগুন, নজরদারির অভাবে বাড়ছে অনিয়ম Read More »

মাহমুদকাঠীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠি গ্রামের কাটাপোল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খলিল ও সাইফুল নামের দুই পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর

মাহমুদকাঠীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই Read More »

প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের কথা বললেন সোহেল মনজুর

আজিজুল ইসলাম: আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করব বলে নিশ্চিত করেছেন পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। এসময় তিনি বলেন, খুব শীঘ্রই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করব এবং কোন কোন ইউনিয়নের কী কী সমস্যা রয়েছে, তা উল্লেখ করে মতামত গ্রহণের আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা

প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের কথা বললেন সোহেল মনজুর Read More »

আটঘর কুড়িয়ানায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানার ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আটঘর কুড়িয়ানার ইউনিয়ন বিএনপির সাবেক

আটঘর কুড়িয়ানায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া Read More »