নেছারাবাদে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় মাহমুদকাঠী বাজারে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *